ঢাকা-রাজশাহী রেলরুটের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা এক নারীর (২২) মৃত্যু হয়েছে।

বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে পুলিশ দুপুর ১টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তার পরনে নীল রঙের সালোয়ার-কামিজ রয়েছে।

জয়দেবপুর জংশন ফাঁড়ির এসআই দাদন মিয়া জানান, কালিয়াকৈরের খাড়াজোড়া এলাকায় সকালে ঢাকা থেকে ভারতগামী মৈত্রী ট্রেনের ধাক্কায় ওই নারীর মাথার মগজ বেরিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত ওই নারীর পরিচয় পাওয়া যায়নি।

ঢাকা, ৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই