সুন্দরগঞ্জ উপজেলায় আদালতের ছয় মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আজিজার রহমানকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।
সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে রবিবার বিকালে তাকে গ্রেফতার করা হয়।
আজিজার রহমান সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী। তিনি তালুক বেলকা গ্রামের মাওলানা খলিলুর রহমানের ছেলে।
সুন্দরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) গোকুল চন্দ্র জানান, আজিজার রহমানের বিরুদ্ধে আদালতে একটি জিআর মামলা রয়েছে।
সম্প্রতি আদালত ওই মামলায় তাকে ছয় মাসের সাজা দেন। তার বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। গোপন খবরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসরাইল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
ওএফ





