স্ট্রো‌কে আক্রান্ত হওয়ায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হককে সেন্ট্রাল লন্ডনের স্থানীয় এক হাসপাতালে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে। সেখা‌নে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আই‌সিইউ) রাখা হয়েছে তা‌কে।

বুধবার স্থানীয় সময় রাত তিনটার দিকে (বাংলাদেশ সময় সকাল ৮টা) যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল আহমেদ খান এ তথ্য নিশ্চিত করেন।

জামাল আহমেদ খান বলেন, ‘১৩ আগস্ট হঠাৎ করে স্ট্রোক হলে আনিসুল হককে সেন্ট্রাল লন্ডনের এক‌টি হাসপাতালে ভর্তি করা হয়। গত দুই দিন ধরে তিনি সেখা‌নে আইসিউতে আছেন। তবে তার শারী‌রিক অবস্থা অপরিবর্তনীয়।’

তিনি আরও বলেন, ‘প‌রিবারিক সূ‌ত্রে জানা গে‌ছে, গত দুই মাস ধরে মেয়র আনিসুল হকের শারীরিক অবস্থা তেমন ভালো ছিল না। গত ৩০ জুলাই চিকিৎসার জন্য আনিসুল হক লন্ডনে পৌঁছান। পরে তিনি সেখানে নিয়মিত ডাক্তারও দেখাচ্ছিলেন। এর মধ্যে ১৩ আগস্ট হঠাৎ তার স্ট্রো‌ক হয়।’

ভিজিটররা যাতে ডিস্টার্ব না করেন সেজন্য প‌রিবা‌রের অনু‌রো‌ধে এ মুহূর্তে হাসপাতালের নাম প্রকাশ করা হ‌চ্ছে না। তবে মেয়র আনিসুল হকের আরোগ্য কামনায় পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও জানান জামাল আহমেদ খান।

এমএনজে