কুমিল্লা শহরতলীর শাসনগাছায় বাড়ির মালিকের স্ত্রীর মারধরে ভাড়াটিয়া মহিলা খুন হয়েছেন। নিহত মহিলা শাসনগাছা এলাকার দিনমজুর আনোয়ার হোসেনের স্ত্রী মমতাজ বেগম (৫২)।

রোববার দুপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, বাড়ির মালিক শাসনগাছার জাভেদ মিয়ার স্ত্রী রুবী বেগমের সঙ্গে ভাড়াটিয়া মমতাজ বেগমের পানি নিয়ে ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে রুবী বেগম ও তার স্বজনরা মমতাজ বেগমকে মারধর করেন। এতে ঘটনাস্থলেই মমতাজ বেগমের মৃত্যু হয়।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি খোরশেদ আলম জানান, বাড়ির মালিকের স্ত্রীর মারধরে ভাড়াটিয়া মহিলা খুন হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। রুবী বেগমকে আটক করা হয়েছে। নিহতের ছেলে আরমান বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এমকে