নড়াইল জেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন শেষে জেলা পরিষদ প্রশাসক এ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস কে দ্বিতীয়বারের মত আবারও সভাপতি এবং নিজামুদ্দিন খান নিলু কে সাধারন সম্পাদক ঘোষনা করা হয়েছে।
রবিবার (১৫ ফেব্রুয়ারী) সকালে শহরের কুড়িগ্রামের এসএম সুলতান মঞ্চ চত্বরে সম্মেলনের উদ্বোধন করেন আ’লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ। সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা আ’লীগ সভাপতি এ্যাড. সুবাস চন্দ্র বোস।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি। জেলা আ’লীগের সাধারন সম্পাদক সৈয়দ মোহাম্মদ আলী’র পরিচালনায় অন্যন্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ আ’লীগের সাংগঠনিক সম্পাদক বি.এম. মোজাম্মেল হক এমপি, আ’লীগের কেন্দ্রিয় নেতা এস এম কামাল হোসেন, বেগম উজান সুফিয়ান এমপি, নড়াইল-১ আসনের সাংসদ কবিরুল হক মুক্তি, নড়াইল-২ আসনের সাংসদ শেখ হাফিজুর রহমান, যশোর জেলা আ’লীগ সম্পাদক শাহীন চাকলাদার প্রমুখ।
সম্মেলনের প্রথম অধিবেশনের পর নেতৃবৃন্দ সার্কিট হাউজে বৈঠক করেন। সেখানে বিকাল ৪ টার দিকে সভাপতি ও সাধারন সম্পাদকের নাম ঘোষনা দেন।
ইআর





