একইসঙ্গে মূর্তিপূজা ও কোরআন পড়ার অভিযোগে সোলেমান (৬১) ও তার স্ত্রী নূরজাহানকে (৪৫) আটক করেছে পুলিশ।
হিন্দু সম্প্রদায়ের মূর্তি ও পবিত্র কোরআনসহ বুধবার সকালে শাহপাড়ার নিজবাসা থেকে তাদের আটক করা হয়।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, শাহপাড়া এলাকার সোলেমান হোসেনের পরিবার দীর্ঘদিন ধরে গোপনে একই ঘরে মূর্তিপূজা ও পবিত্র কোরআন পড়ে আসছিল।
বিষয়টি হঠাৎ এক প্রতিবেশীর কাছে ধরা পড়ে। ওই প্রতিবেশী এলাকাবাসীকে বিষয়টি জানালে এলাকাবাসী সোলেমানের বাড়ি ঘেরাও করে।
খবর পেয়ে ঠাকুরগাঁও থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে দুজনকে আটক করে থানায় নিয়ে আসে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, “একটি মানুষ কখনোই দুটি ধর্মের অনুসারী হতে পারে না। ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে তাদের আটক করা হয়েছে।”
এসএইচ





