চট্টগ্রামে একটি পাঁচতলা ভবন হেলে পড়েছে। এই ঘটনার পর থেকে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা, ওই ভবনের বাসিন্দাদের সরিয়ে নিতে তৎপরতা চালাচ্ছে।
শনিবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে নগরীর এনায়েত বাজার এলাকার গোয়ালপাড়ায় এই ঘটনা ঘটে।
সিএমপির সহকারী কমিশনার নোবেল চাকমা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা ভবনের বাসিন্দাদের সরিয়ে নিচ্ছি। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস কর্মীরাও তাদের উদ্ধারে কাজ করছে।





