উপজেলা নির্বাচনের পর বিএনপির মরা গাঙে খালেদা জিয়ার আন্দোলনে জোয়ার আসবে না বলে মন্তব্য করেছেন যোগাযোগমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ১৯৯০ সালের স্বৈরাচার বিরোধী আন্দোলনে বিএনপি যে সফলতা পেয়েছিল সেটা আওয়ামী লীগের অংশীদার হিসেবে পেয়েছিল। এককভাবে তাদের আন্দোলনে কোনো সফলতা নেই। গত পাঁচ বছরে তাঁরা কোনো আন্দোলন করতে পারেনি। বিএনপির আন্দোলনের ভাঙা হাট আর জমবে না বলে তিনি মন্তব্য করেন।
যোগাযোগমন্ত্রী খালেদা জিয়ার উদ্দেশ্যে বলেন, উপজেলা নির্বাচনের পর তিনি আন্দোলন করবেন। সাত সাতটি সিটি করপোরেশনে জয়ের পরও যারা আন্দোলন করতে পারেনি, উপজেলা চেয়ারম্যানদের নিয়ে আন্দোলন করতে পারবে কি না, আমার তা নিয়ে সন্দেহ হয়। খালেদা জিয়ার নবতর আন্দোলনের হুমকি নিরাশার নামান্তর।
ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
[b]ঢাকা, ৬ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
জাতীয়
বিএনপির মরা গাঙে আন্দোলনে জোয়ার আসবে না : ওবায়দুল কাদের
উপজেলা নির্বাচনের পর বিএনপির মরা গাঙে খালেদা জিয়ার আন্দোলনে জোয়ার আসবে না বলে মন্তব্য করেছেন যোগাযোগমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের।





