বাগেরহাট সদর উপজেলার সিএনবি বাজার এলাকায় মহাসড়কের পাশ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত ব্যক্তির নাম বাপ্পি শিকদার (২০)বলে জানা যায়।
মঙ্গলবার সকাল ৭টার দিকে খুলনা-বাগেরহাট মহাসড়কের শ্মশান ঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়ে।
নিহত বাপ্পি শিকদার বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ব্রাহ্মণকাঠী গ্রামের সাত্তার শিকদারের ছেলে। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন বলে জানা গেছে।
পুলিশ জানায়, সকালে মহাসড়কের পাশে একটি লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
জানা যায়, সোমবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে কচুয়া উপজেলার সাইনবোর্ড বাজার এলাকা থেকে ভাড়ায় যাত্রী নিয়ে বাগেরহাটের দিকে আসেন বাপ্পি। এর পর রাতে আর বাড়ি ফেরেননি।
বাগেরহাট মডেল থানার ওসি মো. আলী আজম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার দিবাগত রাতের কোনো এক সময় এ হত্যার ঘটনা ঘটে বলে ধারণা করছে পুলিশ। নিহতের মাথা এবং শরীরের বিভিন্ন স্থানে ধারলো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মোটরসাইকেল ছিনতাইয়ের জন্য এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পরে।
ঢাকা, ১৫ জুলাই (টাইমনিউজবিডি.কম)//এসএইচ





