গাজীপুরের কালীগঞ্জ উপজেলার উলুখোলা এলাকায় একটি গাছের সঙ্গে পিকআপভ্যানের ধাক্কায় ৪ জন নিহত হয়েছেন।
আজ রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। তাঁদের লাশ কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলম চান দুর্ঘটনার বিষয়টি জানিয়েছেন। তবে এ দুর্ঘটনা কীভাবে ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি তিনি।
এর আগে গতকাল সকাল পৌনে ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুর সদর উপজেলার ইটাহাটা এলাকায় বাস-লেগুনার সংঘর্ষে চালকসহ ৬ জন নিহত হন। এ দুর্ঘটনায় আহত হন অন্তত সাতজন।
এমবি





