সাতক্ষীরার তালা উপ‌জেলায় স্কে‌বেটর মে‌শিনবাহী ট্রাক উ‌ল্টে দু’জন মারা গেছেন। বুধবার (৪ জানুয়ারি) ভোর ৪টার দি‌কে উপ‌জেলার জালালপুর ইউ‌নিয়‌নের জেঠুয়ায় এ দুর্ঘটনা ঘ‌টে। নিহত রওশন (২৫) ও আ‌জিজ (৩০) চট্টগ্রাম জেলার বা‌সিন্দা ব‌লে জানা গে‌ছে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) হাসান হা‌ফিজুর রহমান ঘটনা‌টি জানিয়ে বলেন, রা‌তে য‌শোর থে‌কে স্কে‌বেটর মে‌শিন নি‌য়ে তালায় আসার প‌থে এক‌টি ট্রাক নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে পার্শ্ববর্তী খা‌দে প‌ড়ে যায়। এতে ঘটনাস্থ‌লেই ট্রা‌কের দুজন আ‌রোহী নিহত হন। নিহত‌দের মর‌দেহ উদ্ধার ক‌রে ম‌র্গে প্রের‌ণের প্র‌ক্রিয়া চল‌ছে।

এমএনজে