জামদানির পর এবারে বাংলাদেশের ভৌগলিক নির্দেশক বা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে ইলিশ। ফলে এখন থেকে বিশ্বজুড়ে ইলিম মাছ বাংলাদেশের নিজস্ব পণ্য হিসেবে স্বীকৃতি পাবে।

পেটেন্ট জিজাইন ও ট্রেডমার্কম অধিদপ্তর এ স্বীকৃতি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

অধিদপ্তর বলেছে, ভৌগোলিক নির্দেশক (জিওগ্রাফিক্যাল ইনডিকেশন) পণ্য হিসেবে ইলিশ নিবন্ধনের সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

এক সপ্তাহের মধ্যে আনুষ্ঠানিকভাবে মৎস অধিদপ্তরের হাতে ইলিশের জিআই নিবন্ধনের সনদ তুলে দেয়া হবে।

উল্লেখ্য, মৎস অধিদপ্তর এর আগে রুপালি ইলিশকে ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য হিসেবে নিবন্ধনের জন্য আবেদন করে। আবেদনটি পরীক্ষা-নিরিক্ষার পর এ বছরের ১ জুন গেজেট প্রকাশ করা হয়।

গেজেট প্রকাশ হওয়ার দুই মাসের মধ্যে দেশে বা বিদেশ থেকে এ বিষয়ে আপত্তি জানানোর সুযোগ থাকে। কিন্তু কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের তরফে এ বিষয়ে কোনো আপত্তি না আসয় এ পণ্য এখন বাংলাদেশের স্বত্ব হিসেবে স্বীকৃতি পাবে।

এর চূড়ান্ত নিবন্ধনের প্রক্রিয়াধীন আছে। নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হলে এক সপ্তাহের মধ্যে তা মৎস অধিদপ্তরকে দেয়া হবে বলে আশা করা হচ্ছে।

এমবি