রাজধানীর আরমানিটোলা ও বংশাল এলাকায় অভিযান চালিয়েছে র্যাব-২ এর একটি ভ্রাম্যমান আদালত। এসময় অননুমোদিত পলিথিন উৎপাদন ও বাজারজাত করার অপরাধে তিন প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা ও সীলগালা করা হয়েছে।
সোমবার দুপুর ১২টার দিকে এ অভিযান পরিচালনা করা হয় বলে টাইমনিউজবিডিকে নিশ্চিত করেন র্যাব সদর দপ্তরের গণমাধ্যম শাখার সহকারি পরিচালক মাকসুদুল আলম।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর আরমানিটোলা ও বংশাল এলাকায় র্যাব-২ এর একটি দল এ অভিযান পরিচালনা করে।
এ সময় অননুমোদিত পলিথিন ব্যাগ উৎপাদন ও বাজারজাত করার অপরাধে শিহাব প্রিন্টিং এন্ড প্রেস, মক্কা প্রিন্টিং এন্ড প্রেস এবং মীম প্রিন্টিং এন্ড প্রেসকে পরিবেশ সংরক্ষন আইন ১৯৯৫ এর ১৫ ধারা মোতাবেক ৫০ হাজার টাকা করে মোট তিনটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা এবং সীলগালা করে দেয়া হয়।
তিনি আরো বলেন, অধিদপ্তরের পরিচালক মো. আলমগীর এর উপস্থিতিতে র্যাব-২ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিন এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে।
এমআর/ এআর





