ইন্দুরকানীতে ইয়াবা ও গাজাসহ গ্রেপ্তার ৫ ইয়াবা ও গাজাসহ ৫ ব্যবসায়ী গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাতে বরিশাল র্যাব ৮ উপজেলার পত্তাশী বাগলের হাট এলাকা থেকে গাজা ব্যবসায়ী মোড়েলগঞ্জ এলাকার বাসিন্দা আলী আহম্মদ এর ছেলে নাসির শেখ একই এলাকার করিম শেখ এর ছেলে রানা শেখকে প্রায় ৪ কেজি গাজা ও ১৫০ পিচ ইয়াবা সহ গ্রেপ্তার করা হয়।
তাদের তথ্যের ভিক্তিতে ইন্দুরকানী থানার পুলিশ বিশেষ অভিজান চালিয়ে উপজেলার বালিপাড়া কাদের শেখ এর ছেলে সহিদুল শেখ,কালাইয়া গ্রামের সুবাস মন্ডল এর ছেলে সুমন মন্ডল ও সেউতিবাড়িয়া গ্রামের জুলহাস এর ছেলে উপজেলা যুবলীগ নেতা আল আমিনকে ২৫০ গ্রাম গাজা ও ২০ পিচ ইয়াবা সহ গ্রেপ্তার করেন পুলিশ।
ইন্দুরকানী থানার ওসি নাসির উদ্দিন সেখ জানান, তারা দীর্ঘ দিন ধরে এই ব্যবসার সাথে জরিত তাদের বিরুদ্ধে পৃথক ভাবে ৩ টি মামলা হয়েছে।
এমই





