রংপুরে সড়ক দুর্ঘটনায় বাহাদুর (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে রংপুর-ঢাকা মহাসড়কের পায়রাবন্দ এলাকায় এ ঘটনা ঘটে।
এ বিষয়ে হাইওয়ে পুলিশের উপ পরিদর্শক (এসআই) বাহার মিয়া জানান, রংপুর থেকে মিঠাপুকুর আসার সময় বিপরীত দিক থেকে আসা একটি মাল বোঝাই ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে বাহাদুর ঘটনাস্থলে নিহত হন।
ময়না তদন্তের জন্য লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
এসএইচ





