রমনার বেইলি রোডের একটি ৬ তলা ভবনের ছাদ থেকে পড়ে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের এক নারী চিকিৎসকের মৃত্যু হয়েছে। ওই চিকিতকের নাম তানিয়া রশিদ (৩৫)।
মঙ্গলবার বিকাল সোয়া চারটায়  এ দুর্ঘটনা ঘটে।
তানিয়া রশিদ বেইলি রোডের নওরতন কলোনির ৬ তলা ভবনের ৪র্থ তলায় বসবাস করতেন। তার স্বামী বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক। তাদের একটি সন্তান রয়েছে। তানিয়ার গ্রামের বাড়ি নড়াইলের লোহাগড়ায়।
তানিয়ার ফুফাতো ভাই খালিদ হোসেন জানান,  আমরা পাশাপাশি থাকি। বিকালে তানিয়া ছাদ থেকে নিচে পড়ে গেলে স্থানীয়দের চিৎকার শুনে এসে দেখি তানিয়া পড়ে আছে। এরপর তাকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  তবে তানিয়া কীভাবে পড়ে গেছেন তা বলতে পারেননি তিনি।
[b]ঢাকা, ১৩ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]