নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি কাপড়ে ব্যাগের মধ্যে অজ্ঞাত পরিচয় যুবকের (৩৫) হাত-পা বাঁধা লাশ পাওয়া গেছে।

বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬টায় সিদ্ধিরগঞ্জের গোদনাইলের ভাঙারপুল এলাকার ডিএনডি ইরিগেশন খালের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আলেক জানান, কাপড়ের একটি বড় ব্যাগের ভেতরে পলিথিন মোড়ানো যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়েছে।

শ্বাসরোধ করে ওই যুবককে হত্যার পর লাশ বস্তায় ভরে ফেলে দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে বলে জানান এসআই।

এমকে