ময়মনসিংহের মানুষের ৩ দশকের লালিত স্বপ্ন পূরণ করে ময়মনসিংহকে দেশের ৮ম বিভাগ ঘোষণা করায় ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি রকিবুল ইসলাম রকিবের নেতৃত্বে বিশাল আনন্দ শোভাযাত্রা বের করা হয়।
বুধবার দুপুরে আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে কয়েক হাজার শিক্ষার্থী নিয়ে এ শোভাযাত্রাটি বের হয়।
বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে ব্যানার ফেস্টুন নিয়ে শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর এলাকা ঘুরে কলেজে এসে শেষ হয়।
২ কোটি মানুষের কাঙ্খিত ময়মনসিংহ বিভাগ ঘোষনা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন রকিবুল ইসলাম রকিব।
এসএইচ





