খুলনায় বিশেষ অভিযান চালিয়ে নাশকতার সাথে জড়িত সন্দেহে মহানগর যুবদলের যুগ্ম-সম্পাদক ও ছাত্রদলের সাংগঠনিক সম্পাদকসহ মোট ৩৩ জনকে আটক করেছে পুলিশ।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মুখপাত্র ও সহকারী পুলিশ কমিশনার শেখ মনিরুজ্জামান জানান, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত কেএমপির ৮টি থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মোট ৩৩ জনকে আটক করা হয়েছে।
আটকদের মধ্যে মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমিন আহমেদ (২৭), মহানগর যুবদলের যুগ্ম-সম্পাদক রুহিন (২৯) ও স্থানীয় বিএনপি নেতা শফিকুল ইসলাম শাহিন রয়েছেন। এছাড়া আটক অন্য ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
এসএইচ





