ফেনীর সোনাগাজীতে অস্ত্র, গুলি ও বোমা উদ্ধার করেছে ফেনী র্যাপিড এ্যাকশান ব্যাটিলিয়ন (র্যাব)।
শুক্রবার গভীর রাতে উপজেলার চরচান্দিয়া গ্রামের খোকনের বাড়ি থেকে এসব উদ্ধার করা হয়।
ফেনী র্যাব-৭ এর কোম্পানি কমান্ডার মেজর মহিউদ্দিন জানান, রাত ২টার খোকন ডাকাতের বসতঘর থেকে ২টি রিভালবার, ৪টি গান ব্যারেল, একটি রামদা, একটি এমপুস, ২৪ চকলেট বোমা, ১৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
ঢাকা,৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর





