আকস্মিকভাবে আগুন লেগে একটি মাইক্রোবাস পুরোপুরি ভস্মীভূত হয়েছে। এসময় অল্পের জন্য রক্ষা পেয়েছে চালকসহ কমপক্ষে ৮ জন যাত্রী।

শনিবার দুপুর ২টার দিকে চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার শাহ আমানত সেতু এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মাইক্রোবাসটি যাত্রী নিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রাম নগরীতে ফিরছিল। সেতুর উত্তর পাড়ে আসার পর গাড়ির ব্যাটারি টার্মিনালে শর্টসার্কিট হয়ে আগুন ধরে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে গাড়ির পেছন দিকে দাউ দাউ করে আগুন জ্বলে উঠে। গাড়ির ভেতরে থাকা যাত্রীরা দ্রুত নেমে যায়। দু’মিনিট দেরি হলে যাত্রীরা আর বেরুতে পারতেন কিনা সন্দেহ আছে।

ঢাকা, ২৬ জুলাই, টাইমনিউজবিডি.কম, জেএ