রিকশা ভাড়া কম দেওয়ার প্রতিবাদ করায় মুস্তফা (৪০) নামে এক চা দোকানদারকে গুরুতর আহত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।  
শনিবার রাত সাড়ে ৯টার দিকে বকশিবাজার ঢাকা আলিয়া মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।
ঘটনাকে কেন্দ্র করে ঢাকা আলিয়া মাদ্রাসার ও ঢাবির শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। চকবাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুত্তাকিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, রিকশা ভাড়া কম দেওয়ার প্রতিবাদ করায় ঢাবির দুই শিক্ষার্থী মুস্তফাকে মারধর করে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করেনি পুলিশ।
[b]ঢাকা,১০ মে (টাইম নিউজ বিডি)/কেএ[/b]