চাঁদাবাজি ও হয়রানির প্রতিবাদে সোনামসজিদ স্থলবন্দরে দ্বিতীয় দিনের মতো পণ্য পরিবহণ বন্ধ রয়েছে। পণ্য পরিবহণ বন্ধ থাকায় জেলা সদরের ট্রাক টার্মিনালে শত শত ট্রাক আটকে পড়েছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক মালিক গ্রুপ ও জেলা মোটর শ্রমিক ইউনিয়ন পণ্য পরিবহণ বর্জনের এই ঘোষণা দিয়েছে।
রোববার সকাল থেকে তারা এ ঘোষণা দিয়ে সোনামসজিদ স্থলবন্দর থেকে দেশের অন্যান্য স্থানে পণ্য পরিবহণ বন্ধ রেখেছে।
তবে সোনামসজিদ স্থলবন্দর শ্রমিক সমন্বয় কমিটির সভাপতি সাদিকুল ইসলাম মাস্টার চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে জানান, বন্দরে চাঁদাবাজি ও হয়রানির বিষয়টি মিথ্যা ও ভিত্তিহীন।
এআর





