কক্সবাজারের চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত ও চার জন আহত হয়েছেন। শুক্রবার কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের আজিজ নগর এলাকা এবং বদরখালী-চকরিয়া সড়কে এসব দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শ ও পুলিশ জানায়,আজিজ নগর এলাকায় বিকাল ৩টায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলেই দুজন নিহত হন। তারা হলেন-মেরাজুন্নেছা (৩০) এবং মিরাজ উদ্দিন (১৫)। এসময় আরও চার জন আহত হন।

এছাড়া চকরিয়া-বদরখালী সড়কে  খাদে পড়ে মোটরসাইকেল আরোহী কাদের হোছেন নামে এক জন নিহত হয়েছেন। তিনি বদরখালী ইউনিয়নের সৈয়দ হোসেনের ছেলে।

ঢাকা, ১৩ জুন (টাইমনিউজবিডি.কম) // জেএ