ময়মনসিংহে সদর উপজেলার রোরোরচর ইউনিয়নের মৃধাপাড়া এলাকায় প্রতিবেশী প্রতিপক্ষের হামলায় এমদাদুল হক (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।
বুধবার দুপুরে এ হামলার ঘটনা ঘটে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলের উদ্দেশে পুলিশ রওয়ানা হয়েছে।
স্থানীয়রা জানান, দুপুরে ওই এলাকার আব্দুল মান্নানের সঙ্গে এমদাদুলের কথা কাটাকাটি হয়। পরে মান্নান ঘটনাটি তার পরিবারের লোকজনকে জানালে তারা ক্ষিপ্ত হয়ে দেশিয় শস্ত্র নিয়ে এমদাদুলের উপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
এসএইচ





