যশোরে জুয়া খেলার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ।

রোববার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার ফরিদপুর গ্রামের বড়ভিটা নামক এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন, যশোর সদর উপজেলার ফরিদপুর গ্রামের মৃত হোসেন কবিরাজের ছেলে ইসমাইল কবিরাজ (৩০), একই গ্রামের মৃত মীর নওশের আলীর ছেলে মীর রিপন (৩৭), মৃত আলী আহম্মেদের ছেলে কামরুল ইসলাম (২৬) ও আসমত মোড়লের ছেলে ইমদাদুল হক (২৮)।

যশোর কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জামাল উদ্দিন বলেন, সদর উপজেলার ফরিদপুর গ্রামের বড়ভিটা নামক স্থানে বৈশাখী মেলা চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে ওই মেলা এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামসহ চারজনকে আটক করা হয়। আটকদের সোমবার দুপুরে যশোর আদালতে পাঠানো হবে।

কেএইচ