নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে ১৩ জন জেলে নিয়ে একটি নৌকা ডুবে গেছে। এতে রায়হান (২৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ জুলাই) দুপুরে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের এই বিষয়টি নিশ্চিত করেছেন।

এরআগে ভোরে হাতিয়া উপকূলের রহমত খাল থেকে ২০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরের গ্যাস ফিল্ডের পাশে এই নৌকাডুবির ঘটনা ঘটে। নিহত রায়হান উপজেলার বুড়ির চর ইউনিয়নের ফরিদ উদ্দিনের ছেলে। বাকি জেলেদের জীবিত উদ্ধার করা হয়েছে।

ওসি আবুল খায়ের জানান, নৌকাটি বঙ্গপোসাগরের গ্যাস ফিল্ড এলাকায় পৌঁছালে প্রচণ্ড বাতাস ও তীব্র ঢেউয়ের কবলে পড়ে ১৩ জন জেলে নিয়ে মাছ ধরার নৌকাটি ডুবে যায়। পরে মাছ ধরার অন্য একটি নৌকার জেলেরা তাদের উদ্ধার করে।

এমবি