রাজধানীর মিরপুর ১০ নম্বর সেকশনে ফায়ার সার্ভিসের সামনে সড়ক দুর্ঘটনায় রাসেল আহমেদ (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন।
আজ (শুক্রবার) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তিনি পরিবহন শ্রমিক হিসেবে কাজ করতেন।
ঝালকাঠির রাজাপুর উপজেলার আবুয়া গ্রামের শাহেব আলীর ছেলে রাসেল। তিনি পরিবারের সঙ্গে রাজধানীর মধ্য পাইকপাড়ায় থাকতেন।
ময়নাতদন্তের জন্য তাঁর লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রহিম জানান, ভোরে কোনো এক যানবাহনের ধাক্কায় ফায়ার সার্ভিস স্টেশনের ১ নম্বর গেটের সামনে মৃত অবস্থায় পড়ে ছিলেন রাসেল। খবর পেয়ে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। স্বজনরা সোহরাওয়ার্দী হাসপাতালে গিয়ে তাঁর পরিচয় শনাক্ত করেন। স্বজনদের বরাত দিয়ে এসআই রহিম জানান, রাসেল বহু গাড়ির চালকের সহযোগী হিসেবে কাজ করেছেন।
এমবি





