বান্দরবানে “ আমরা মুক্তিযোদ্ধার সন্তান” কমিটির বান্দরবান জেলা শাখার উদ্দ্যেগে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে ষড়যন্ত্র ও মুক্তিযোদ্ধাদের নির্যাতনের প্রতিবাদে এবং প্রশাসন থেকে স্বাধীনতা বিরোধীদের অপসারনের দাবিতে বান্দরবানে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
“আমরা মুক্তিযোদ্ধার সন্তান” ব্যানারে শুক্রবার সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয় ।
মানববন্ধনে বক্তরা বলেন, মানব বন্ধন থেকে সকল অসম্প্রদায়িক ও প্রগতিশীল রাজনৈতিক দল এবং সংগঠন সমূহকে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র-প্রতিরোধ করার জন্য ঐক্যবন্ধভাবে রুখে দাঁড়ানোর আহব্বান জানান এবং মুক্তিযোদ্ধা কোটা নিয়ে ষড়যন্ত্রও মুক্তিযোদ্ধাদের উপর নির্যাতন প্রতিরোধ করার জন্য সকল মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার বর্গদের রাজপথে নামার আহব্বান করা হয় এবং শীঘ্রই প্রশাসন থেকে স্বাধীনতা বিরোধীদের অপসারনের দাবি জানান।
আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডের বান্দরবান জেলা শাখার সভাপতি মংহ্নৈচিং এর সভাপতিত্বে এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো:আব্দুল জলিল, মুক্তিযোদ্ধা সুশীলবড়–য়া, আমরা মুক্তিযোদ্ধার সন্তান বান্দরবান জেলা কমিটির সাধারণ সম্পাদক মো:জাফর আলম, সহ:সাংগঠনিক সম্পাদক মো: তারেকুর রহমান,ধর্মবিষয়ক সম্পাদক ইয়াছিনুল হাকিম চৌধুরী।
রিমন/ মাহমুদ





