নড়াইলে ছাত্রদলের এক কর্মীসহ বিভিন্ন মামলা ও অভিযোগে ১৬ জনকে আটক করেছে পুলিশ।

শনিবার রাত থেকে রোববার সকাল ৯টা পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকদের মধ্যে মো: লিমন (৩০) নামে এক ছাত্রদল কর্মী রয়েছেন।

নড়াইল পুলিশ কন্ট্রোল রুম জানায়, নড়াইল সদর থানা থেকে ৬ জন, লোহাগড়া ৪ জন, কালিয়া ৪ জন ও নড়াগাতি থেকে ২ জনকে আটক করা হয়েছে।

নড়াইলের পুলিশ সুপার (এসপি) সরদার রকিবুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেন।

এমকে