গাজীপুর মহানগরের লক্ষ্মীপুরা এলাকায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনষ্টিটিউটের পাশে ঢাকা-গাজীপুর সড়কে একটি পিকআপ ভ্যানে আগুন দিয়েছে অবরোধ সমর্থকরা।
বুধবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে লক্ষ্মীপুরা ঢাকা- গাজীপুর সড়কে একটি পিকআপ ভ্যানে অবরোধ সমর্থকরা পালিয়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই পিকআপের চালক ও স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে। আগুনে পিকআপের সামনের অংশ সমান্য ক্ষতিগ্রস্থ হয়েছে।
গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখা সূত্রে জানা গেছে, নাশকতার সৃষ্টি করতে পারে এমন অভিযোগে পুলিশ মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে টঙ্গী থানা এলাকা থেকে তিনজন জামায়াত-বিএনপি কর্মীকে আটক করা হয়েছে।
ইআর





