খুলনায় ট্রাক চাপায় ইমরান হাওলাদার (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে খানজাহান আলী সেতুর (রূপসা সেতু) পশ্চিম পাশের বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। ইমরান ওই এলাকার ইদ্রিস হাওলাদারের ছেলে।
স্থানীয়রা জানায়, সকালে ইমরান ওই বাইপাস সড়ক দিয়ে হাঁটছিল। এ সময় বালুভর্তি একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
লবনচরা থানার ওসি মোশারফ হোসেন জানান, এ ঘটনায় ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে চালক পালিয়েছেন।
এআই





