পৃথক তিনটি লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে এক নারীর কংকাল ও দুই  যুবকের লাশ রয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় গাজীপুরের কাশিমপুর ও শ্রীপুরে দুটি লাশ ও রাত ১১টার দিকে কংকাল উদ্ধার করা হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহসীনুল কাদির  জানান, শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের কর্নপুর গ্রামের গহীন বন এক তরুণীর(২৫) কংকাল উদ্ধার করা হয়েছে।

এদিকে, গাজীপুর মহানগরের কাশিমপুর এলাকার দেওলিয়া বাড়ি  গ্রামে পৃথক স্থান থেকে পুলিশ দুটি লাশ উদ্ধার করেছে।

জেলা সদর জয়দেবপুর থানার চক্রবর্তী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক(এসআই) জাকির হোসেন জানান, দেওলিয়া বাড়ি গ্রামে মামুন মিয়া (২৩) নামে এক যুবক বাড়ির পাশে আম গাছে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন।

একই গ্রামের নিজ বাড়িতে ঘরের আড়ার সঙ্গে ফাঁসিতে ঝুলে মারা গেছেন  দিপু মিয়া (২৭) নামে এক প্রতিবন্ধী যুবক।

জেএ