ঠাকুরগাঁওয়ের হরিপুর বাসালগান সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতের পরিচয় মেলেনি।

সোমবার দিবাগত রাতে সীমান্তের ৩৫১নং পিলারের কাছে বিএসএফের গুলিতে নিহত হন গরু ব্যবসায়ী বাসন্ত কুমার (২৭)।

বিজিবি জানায়, বাসন্ত কুমার গরু ব্যবসায়ী। সোমবার রাতে তিনি ভারত থেকে গরু নিয়ে আসছিলেন। সেই সময় ভারতীয় বারোগান ক্যাম্পের জোয়ানরা তাকে দেখে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে বাসন্ত কুমার মারা যান।

এমএম