নোয়াখালীর কবিরহাট উপজেলার সোন্দলপুর ইউনিয়নে মায়ের সাথে অভিমান করে আব্দুর রহমান তাসফি (১২) নামের এক স্কুল ছাত্র আত্মহত্যা করেছে।

শুক্রবার রাত পৌনে ৮টার দিকে ইউপির ৫নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান তাসিফ ঐ ইউনিয়নের উত্তর সোন্দলপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে। সে করমবক্স আদর্শ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে পড়ত।

স্থানীয় সূত্রে জানা গেছে, বন্ধুদের সাথে খেলাধূলা শেষে সন্ধ্যায় বাড়ী ফিরে তাসফি। পরে পূণঃরায় সে বাজারে গিয়ে আবার বাড়ী আসে। এসময় পড়তে না বসায় তাসফিকে তার ‘মা’ বকা দেয়। এরপর ঘরের বাহিরে একটি আঁড়ির সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে কোন অভিযোগ না থাকায় মৃতদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করে।

এমকে