রাজিবুর রহমান ‍ রাজিব (২৭) নামে এক যুবককে গুলি করেছে সন্ত্রাসীরা। রাজধানীর মতিঝিলের টিএন্ডটি কলোনি এলাকায় আনুমানিক রাত ৮টায় এ ঘটনা ঘটে। আহতাবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে   ঢাকা মেডিকেল কলেজ  (ঢামেক) হাসপাতালে ভর্তি করে।
আহত রাজিব জানান, 'রাত ৮টার দিকে স্থানীয় সুলতান মনিরসহ ১০/১২ জন সন্ত্রাসী আমাকে গুলি করে পালিয়ে যায়। তাদের সঙ্গে তার পূর্ব শত্রুতা ছিল বলেও জানান রাজিব।'
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজ্জাম্মেল হক জানান, সন্ত্রাসীরা রাজিবের পায়ে গুলি করেছে।
[b]ঢাকা, ২৩ মে (টাইমনিউজবিডি.কম)//এসআর[/b]