সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয়েছে। আজ বুধবার দুপুর ৩টা দিকে জানাজা শুরু হয়।

জানাজা পড়ান জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতীব মুফতি আবদুল মালেক।

জানাজায় অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের অন্য সদস্য, তিন বাহিনী প্রধান, প্রধান বিচারপতিসহ সরকারের শীর্ষ কর্মকর্তারা।

এছাড়া বিভিন্ন দূতাবাসের কূটনীতিক ও বিদেশী অতিথিরাও অংশ নিয়েছেন।

জানাজায় আরো অংশ নিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা।

এনএইচ