বেনাপোল স্থলবন্দর এলাকা থেকে পৃথক অভিযানে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শনিবার রাত ৮টার দিকে বেনাপোল স্থলবন্দর এলাকার ভবারবেড় ও দৌলতপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, বন্দরনগরী বেনাপোলের ভবারবেড় গ্রামের শুকুর আলীর ছেলে মঈন (১৮) ও দৌলতপুর গ্রামের ছাত্তারের ছেলে শহিদুল ইসলাম (৩১)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের দুই জনকে আটক করে। মাদক ব্যবসায়ী শহিদুলের কাছ থেকে ১শ পিস ইয়াবা ট্যাবলেট ও মঈনের কাছ থেকে ২০টি পিস ট্যাবলেট পাওয়া যায়।
বেনাপোল পোর্ট থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মেজবাহ উদ্দিন এ খবর নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদ্রক দ্রব নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
রোববার দুপুরে তাদের থানা হাজত থেকে যশোর আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।
এমবি





