মৌলভীবাজার-কুলাউড়া সড়কের কদমহাটা এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় মর্তুজা বিবি (৪৮) নামের এক নারী ভিক্ষুকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাত ৮ টার দিকে কদমহাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মরতুজা বিবি মৌলভীবাজার সদর উপজেলার চাদনীঘাট ইউনিয়নের হাসানপুর গ্রামের মৃত জলিল মিয়ার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, মর্তুজা বিবি রাতে শহর থেকে ভিক্ষা করে বাড়ী ফেরার পথে কদমহাটা এলাকায় রাস্তা পারাপারের সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চাদনীঘাট ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য সৈয়দ রুমেন আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
কেএইচ





