রাজধানীর বিআরটিসি’র দোতালা বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
রোববার রাত ৮টার দিকে রাজধানীর গাবতলীতে বিআরটিসির দোতালা বাসে আগুন দেয়া হয়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণের কক্ষের ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েতু রহিম জানান, গাবতলী বিআরটিসি ডিপোর সামনে একটি দোতলা বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।
তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের নিকটস্থ ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
জেআই





