রাজধানীর সদরঘাটে লঞ্চের ধাক্কায় নৌকা ডুবির ঘটনায় মা ও শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুর পৌনে ১২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি নৌকায় একই পরিবারের মা, ছেলে, ছেলের বউ ও নাতি নদী পার হচ্ছিল। পথে লঞ্চের ধাক্কায় নৌকাটি ডুবে ছেলের বউ (মা) ও নাতির (শিশু) মুত্যু হয়। এ সময় ছেলেও আহত হয়।
এ ঘটনায় মা এখনও নিখোঁজ রয়েছে। ছেলের বউ ও নাতির লাশ এবং আহত ছেলেকে মিডফোর্ট হাসপাতালে আনা হয়েছে।
কোতয়ালী থানার অফিসার ইন চার্জ ফিরোজ আল জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
জেইউ/কেএইচ





