দিনাজপুরের কাহারোল উপজেলায় সড়ক দুর্ঘটনায় হেলপারসহ ২৫ জন আহত হয়েছেন। আহতদের স্বাস্থ্য কমপ্লেঙে ভর্তি করা হয়েছে। বুধবার সকাল ৭টার দিকে কাহারোল উপজেলার ১৬ মাইল পীরের মাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, ঢাকা থেকে পঞ্চগড়গামী যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে হেলপারসহ ২৫ যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে ভর্তি নিয়ে যান। আহতদের মধ্যে হেলপারের অবস্থা আশঙ্কাজনক।

ঢাকা, ২০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ