একুশে টিভির বিশেষ প্রতিনিধি অখিল পোদ্দারসহ সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে পঞ্চগড় জেলা প্রেস ক্লাব ও জার্নালিস্ট এসোসিয়েশন।

বুধবার বেলা ১১টায় শহরের শেরে-বাংলা পার্ক সংলগ্ন ঢাকা-পঞ্চগড় মহাসড়কে অনুষ্ঠিত এই মানববন্ধনে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেয়।

বক্তারা একুশে টিভির বিশেষ প্রতিনিধি অখিল পোদ্দারের উপর অমানবিক নির্যাতনের তীব্র নিন্দা জানান।

এছাড়া সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার দ্রুত বিচার দাবি করেন।

এতে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা প্রেস ক্লাবের সভাপতি আনিস প্রধান, প্রথম আলোর শহিদুল ইসলাম, এসএ টিভির হোসেন রায়হান, এনটিভির সাজ্জাদুর রহমান, বিটিভির লাভলু, ইনকিলাবের এসএম লায়েক আলী, বৈশাখী টিভির শাহজালাল, যুগের আলোর শহিদুল ইসলাম শাহীনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক।

ঢাকা, ৩ সেপ্টম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ