কুমিল্লায় ৪ লক্ষাধিক জাল টাকার নোটসহ দু’জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার দিবাগত রাতে সদর উপজেলার গোবিন্দপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- আদর্শ সদর উপজেলার হাউজিং এস্টেট এলাকার আবদুস সামাদের ছেলে মেহেদী হাসান রাতুল (৫৫), গোবিন্দপুর খলিফা বাড়ির নাছির উদ্দিনের ছেলে কামরুল ইসলাম (৪৫)।

জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) এম ফিরোজ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১১টার দিকে কামরুল ইসলামের বাসায় তল্লাশি চালিয়ে ৪ লাখ ২২ হাজার টাকার জাল নোট এবং ২০ বোতল ফেসনসিডিল উদ্ধার করা হয়।

উদ্ধার টাকার মধ্যে ১ হাজার, ৫০০, ৫০ ও ২০ টাকার জাল নোট রয়েছে। এ ছাড়া দুটি ডেস্কটপ কম্পিউটার, দুটি ল্যাপটপ, একটি প্রিন্টার ও ৫ জন সরকারি কর্মকর্তার সিল উদ্ধার করা হয়। এ সময় কামরুল ও রাতুলকে আটক করা হয়।

এআই