যশোরের শার্শায় উপজেলা ছাত্রলীগ সভাপতির বাড়িতে অগ্নিসংযোগ করেছে যুবলীগসহ উত্তেজিত জনতা। মৃত যুবলীগ কর্মীর নাম মো. তোজাম (৩৫)। ছাত্রলীগের হামলায় আহত যুবলীগ কর্মীর মৃত্যুর ঘটনায় এ অগ্নিসংযোগ হয় বলে জানা যায়।
সোমবার ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুর রহিম সর্দারের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ ছাড়া যশোর-বেনাপোল মহাসড়কও আবরোধ করে বিক্ষুব্ধ জনতা।
এসএইচ





