সকাল সাড়ে ১১টা। বেলঘড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে আসল সময় কাটাচ্ছেন নিরাপত্তা কর্মীরা।

আর দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যরা স্কুলের মাঠে টানানো দোলনায় দোল খাচ্ছেন, আবার কেউ খোশগল্প করছেন।

বগুড়া সদর উপজেলার অন্তর্গত এই কেন্দ্রে ভোট শুরুর সাড়ে ৩ ঘণ্টা অতিবাহিত হয়েছে। ভোট পড়েছে মাত্র ১৩টি।

বগুড়া সদর উপজেলার অন্তর্গত এই কেন্দ্রে ভোট শুরুর সাড়ে ৩ ঘণ্টা অতিবাহিত হলেও ভোট পড়ে মাত্র ১৩টি। সোমবার বেলা সাড়ে ১১টা দিকে সময় নিউজের প্রতিবেদক সরেজমিনে উপজেলা নির্বাচন পরিস্থিতি দেখতে গিয়ে এমন চিত্র দেখেছেন।

এই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আবুল কালাম জানান, সেখানে মোট ভোটার রয়েছে ২ হাজার ৪০০। ৬টি বুথ ভোট নেয়ার জন্য প্রস্তুত থাকলেও সকাল থেকে ভোটার নেই। তারা অলস বসে আছেন। সাড়ে ৩ ঘণ্টায় ভোট পড়েছে মাত্র ১৩টি। যার সবগুলোই পুরুষ ভোটার।

সকাল থেকেই শহরের প্রাণকেন্দ্র সাতমাথার জিলা স্কুল কেন্দ্রও ছিল ভোটার শূন্য। নিরাপত্তা প্রহরী কয়েকজন বেঞ্চে বসে অলস সময় কাটাচ্ছেন। সকাল সাড়ে ১০টায় বুথের ভেতরে গিয়েও দেখা গেল একই চিত্র। সবাই অপেক্ষা করছেন ভোটারের। কিন্তু কোনো ভোটার আসছে না।

ফলে গল্পগুজবেই সময় কাটাচ্ছেন এজেন্ট এবং নির্বাচন কর্মকর্তারা। এই কেন্দ্রে মোট ভোটার ১ হাজার ৯৭৫। দুই ঘণ্টায় ভোট পড়েছে মাত্র ৬টি।

এএস