নারায়ণগঞ্জ থেকে অস্ত্র ও চার রাউন্ড গুলিসহ একজনকে আটক করেছে পুলিশ। এর আগে স্থানীয় জনতা আটককৃতকে ধরে গণধোলাই দেয়। বর্তমানে সে পুলিশি হেফাজতে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
শুক্রবার সন্ধ্যায় কাঁচপুর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। সোনারগাঁ থানার উপপরিদর্শক আলী রেজা বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেছেন।
গ্রেফতারকৃত রতন সোনারগাঁ থানার কাঁচপুর এলাকার সোনাপুর গ্রামের মোক্তার মিয়ার বাড়ির ভাড়াটিয়া। তার বাবার নাম আব্দুল মালেক।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানায়, উপজেলার কাচঁপুর সেনপাড়া রতন সন্ত্রাসী কর্মকাণ্ড করার সময় এলাকাবাসী আটক করে গণধোলাই দেয়। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে বিদেশী পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ তাকে গ্রেফতার করে। এসময় রতনের সহযোগীরা পালিয়ে যায়।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ রিজাউল হক জানান, পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ রতন নামের এক সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। তার সহযোগীদের গ্রেফতারের চেষ্টা চলছে। বর্তমানে সে পুলিশ হেফাজতে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
ঢাকা, ৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ





