চট্টগ্রামের পটিয়া উপজেলায় একটি কোচিং সেন্টার থেকে শিবিরের ২২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

সোমবার বিকেলের দিকে তাদের আটক করা হয়।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাঈমুল হাসান জানান, পটিয়া উপজেলা সদরে একটি কোচিং সেন্টারে অভিযান চালিয়ে ২২ জনকে আটক করা হয়েছে।
এসময় শিবিরের বিপুল সংখ্যক প্রচারপত্র উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহনের প্রক্রিয়া চলছে।

এআই