রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন রাজউকের সদস্য অতিরিক্ত সচিব মোহাম্মদ সাঈদ নূর আলম।
রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ আবদুল লতিফ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ আদেশ জারি করা হয়।
অন্যদিকে একই প্রজ্ঞাপনে পেট্রোবাংলার নতুন চেয়ারম্যান নিয়োগ দেয়া হয়েছে। জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের অতিরিক্ত সচিব আবুল বাশার মোহাম্মদ আবদুল ফাত্তাহকে পেট্রোবাংলার চেয়ারম্যান পদে প্রেষণে নিয়োগ দেয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিম্নে বর্ণিত কর্মকর্তাদের তাদের নামের পাশে বর্ণিত পদে বদলিপূর্বক প্রেষণে নিয়োগ করা হল। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এএস





