রাজধানীর মতিঝিল থানাধীন ফকিরাপুলের পানির ট্যাংকির অংশবিশেষ ভেঙে পড়ায় অজ্ঞাত এক পথচারী নিহত হয়েছেন। এসময় আরো ১০জন আহত হয়েছেন। আহতরা রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

বুধবার সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে এই ঘটনা ঘটে। মিতিঝিল থানার ডিউটি অফিসার এসআই সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ফকিরাপুলস্থ পানির ট্যাংকির অংশবিশেষ ভেঙে নীচে পড়ে। এতে অজ্ঞাত এক পথচারী নিহত হয়েছেন।

জেএ